ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতকে ধন্যবাদ জানাল ইরান, কারণ যা জানা গেল
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারতের জনগণ ও বিভিন্ন সংগঠনের সহানুভূতির জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতির মাধ্যমে এই ধন্যবাদ প্রকাশ করে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও এনডিটিভির বরাতে জানা যায়, ২৫ জুন এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বার্তায় ইরানি দূতাবাস জানায়, ভারতের জনগণ, রাজনৈতিক দল, সংসদ সদস্য, এনজিও, ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজকর্মীরা স্পষ্টভাবে ইরানের পাশে দাঁড়িয়েছেন। এমন সংহতি ও সহানুভূতির জন্য তারা কৃতজ্ঞ।
বিবৃতিতে আরও বলা হয়, যখন ইরানের জনগণ ইসরায়েলের ‘নৃশংস হামলার’ মুখে সংকটে পড়েছিল তখন ভারতের জনগণের প্রকাশ্য বিবৃতি, শান্তিপূর্ণ সমাবেশ এবং নৈতিক সমর্থন তাদের জন্য এক বড় প্রেরণা ছিল। এটি প্রমাণ করে যে বিশ্বমানবতার বিবেক এখনো জাগ্রত রয়েছে এবং ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের পক্ষে সক্রিয়।
ইরান ভারত-ইরান সম্পর্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন স্মরণ করে জানায়, এই সংহতি কেবল রাজনৈতিক অবস্থান নয় বরং এটি বৈশ্বিক শান্তি, আইন ও ন্যায়ের প্রতি এক অভিন্ন অঙ্গীকার।
বিবৃতির শেষাংশে আবারও ভারতের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, এই ঐতিহাসিক বন্ধন আগামী দিনগুলোতে শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়ের পথে দুই দেশকে আরও ঘনিষ্ঠভাবে এগিয়ে নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল