ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতে কেন যুক্তরাজ্যের এফ-৩৫বি যুদ্ধবিমান
দুই সপ্তাহ আগে যুক্তরাজ্যের একটি এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান ভারতের তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ইন্ডিয়ান নেভির সঙ্গে একটি যৌথ সামরিক মহড়া শেষে যুক্তরাজ্যে ফেরার পথে খারাপ আবহাওয়ার কারণে বিমানটিকে সেখানে নামতে হয়।
যুদ্ধবিমানটি নিরাপদে অবতরণ করলেও পরে এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে তা আর উড়তে পারেনি। প্রথমে ব্রিটিশ নৌবাহিনীর প্রকৌশলীরা এটি পরীক্ষা করলেও সমস্যার সমাধান করতে না পারায় যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়।
বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয় সে লক্ষ্যে বিমানটিকে একটি পৃথক হ্যাঙ্গারে সরিয়ে রাখা হয়েছে। তবে ব্রিটিশ কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়ার প্রস্তাবিত হ্যাঙ্গার ব্যবহার করতে অস্বীকৃতি জানায়। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানের স্পর্শকাতর প্রযুক্তি গোপন রাখতেই এই সিদ্ধান্ত।
ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতীয় কর্তৃপক্ষের সহযোগিতার প্রশংসা করেছে। তারা জানায়, অবতরণ থেকে শুরু করে নিরাপত্তা পর্যন্ত প্রতিটি ধাপে ভারত প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। তবে যুদ্ধবিমানটির আবার কবে উড্ডয়ন করবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
তথ্য : এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ