ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের মেয়ের পাশে দাঁড়ালেন এনসিপি নেত্রী
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আপত্তিকর পোস্ট ও মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। তবে অনেকেই জাইমা রহমানের পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে একজন হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নীলা ইসরাফিল।
আজ বুধবার (২৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে জাইমার একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "জাইমার পাশে আছি—কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।"
পোস্টে এনসিপির এই নেত্রী আরও লেখেন, "একজন নারী যখন নিজ আলোয় এগিয়ে যান, কিছু চোখ তখন সত্য মেনে নিতে পারে না।"
ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে যে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচার চালানো হচ্ছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়—সমাজের মূল্যবোধের ওপরও এক নির্মম আক্রমণ বলেও জানান তিনি।
নীলা লেখেন, "একজন শিক্ষিত, সম্মানিত নারীর চরিত্র হরণে যে অসৎ প্রচেষ্টা চালানো হয়েছে, তা আমরা ঘৃণা করি। জাইমার পাশে আছি কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)