ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজায় চলমান সংঘাতের অবসানে অগ্রগতি হচ্ছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসানে ‘বড় ধরনের অগ্রগতি’ হচ্ছে। বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
ট্রাম্প জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা গাজায় শান্তির পথ খুলে দিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তার ভাষায়, “আমার বিশ্বাস, গাজায় অগ্রগতি হচ্ছে এবং এটি আমাদের আক্রমণের ফলেই সম্ভব হয়েছে।”
গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে ইরানে হামলার ভূমিকা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি, কিছুটা সাহায্য করেছে। আমরা অতীতেও একাধিকবার একটি চুক্তির কাছাকাছি গিয়েছিলাম।”
তিনি জানান, “এই হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে। এটি ছিল অত্যন্ত শক্তিশালী একটি হামলা। ফলে ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ফাঁসের বিষয়ে ট্রাম্প বলেন, “তারা জানেই না আসলে কী ঘটেছে।”
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, “ইরানের যে পারমাণবিক রূপান্তর স্থাপনাগুলো অস্ত্র তৈরিতে প্রয়োজন ছিল, সেগুলো এখন আর নেই। পাহাড়ের নিচে থাকা অবকাঠামোগুলো ধসে পড়েছে।”
এদিকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, “যে কোনো নিরপেক্ষ বিশ্লেষক বলবেন, ফাঁস হওয়া তথ্যে বাস্তব চিত্র নেই। এসব প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ