×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তির বিদায়

২০২৫ জানুয়ারি ০৫ ১১:০৩:৪৫

পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তির বিদায়

ডুয়া নিউজ : পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতুকা। মৃত্যুর সময় জাপানি এই নারীর বয়স হয়েছিল ১১৬ বছর। ইতুকা জাপানের আশিয়া শহরের একটি নার্সিং হোমে মারা যান বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বার্তা সংস্থা বিবিএস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে ১১৭ বছর বয়সে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা মারা যাওয়ার পরে তোমিকো ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

শনিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে আসিয়ার মেয়র রিয়োসুক তাকাশিমা এক বিবৃতিতে বলেছেন, তোমিকো ইতুকা গত রোববার (২৯ ডিসেম্বর) মারা গেছেন। তিনি তার দীর্ঘ জীবনে আমাদের আশা ও সাহস যুগিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ।

ইতুকার জন্ম ১৯০৮ সালের মে মাসে, প্রথম বিশ্বযুদ্ধের ছয় বছর আগে।

২০২৪ সালের সেপ্টেম্বরে প্রবীণ দিবসে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে তাকে (গিনেস ওয়ার্ল্ড রেকডস) সার্টিফিকেট দেওয়া হয়। এই দিনে জাপানে সরকারি ছুটি থাকে যা দেশের বয়স্ক নাগরিকদের সম্মান জানাতে প্রতিবছর উদযাপিত হয়।

ইতুকা খুব ভালো ভলিবল খেলতেন এবং ৩ হাজার ৬৭ মিটার উঁচু মাউন্ট ওন্টেকে দু’বার আরোহণ করেন। তিনি ২০ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং গিনেস অনুসারে তার দুই মেয়ে এবং দুই ছেলে ছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস দেখভাল করতেন। ১৯৭৯ সালে তার স্বামী মারা যাওয়ার পর জাপানের নারা শহরে একা থাকতেন ইতুকা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত