ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ফের ইরানে হামলা চালাল ই'স'রায়েল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার (২৪ জুন) স্কাই নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের একটি রাডার সাইটে হামলা চালিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের পরই ইরানের উত্তরাঞ্চলে এই হামলা চালানো হয়।
এর আগে স্কাই নিউজের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের হামলার আগে দেশটিকে হামলা না চালানোর আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কড়া সতর্কবার্তায় ইসরায়েলকে বলেন, যেন তারা আর ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ চালায় না। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন বড় ধরনের হামলার পরিকল্পনার ঘোষণা দেয়, তখনই ট্রাম্প এই কঠোর বার্তা দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, "ইসরায়েল, বোমাগুলো ফেলো না। যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো।"
ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল ইরানের উপকূলীয় শহর বাবোলসারে হামলা চালিয়েছে। শহরটি ক্যাস্পিয়ান সাগরের তীরে, রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত।
এদিকে ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান এবং শার্গ পত্রিকা জানায়, রাজধানী তেহরানে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস