ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
বিশেষ সুবিধার সঙ্গে দুঃসংবাদ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবশেষে ‘বিশেষ সুবিধা’ ভাতা পাচ্ছেন। আগামী ১ জুলাই থেকে এই ভাতা কার্যকর হবে। তবে এই সুবিধা চালুর সঙ্গে সঙ্গে ২০২৩-২৪ অর্থবছরে চালু হওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে।
নতুন ‘বিশেষ সুবিধা’ অনুযায়ী, চাকরিরত সরকারি কর্মচারীরা ন্যূনতম ১,৫০০ টাকা এবং পেনশনভোগীরা ন্যূনতম ৭৫০ টাকা করে পাবেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিট পেনশন ১৭ হাজার ৩৮৮ টাকার নিচে হলে ১৫ শতাংশ এবং এর বেশি হলে ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হবে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার স্বাক্ষরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, 'সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনাররাসহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য ১ জুলাই থেকে বিশেষ সুবিধা প্রদান সংক্রান্ত অর্থ বিভাগের ৩ জুন ২০২৫ তারিখের প্রজ্ঞাপনটি সংশোধন করেছে সরকার।'
সংশোধনগুলো হলো: 'প্রজ্ঞাপনের প্রথম অনুচ্ছেদের এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ (পাঁচ শত) টাকা হারে প্রদেয় হবে।'
এ ‘বিশেষ সুবিধা’ ভাতা চাকরিরত সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বোচ্চ পেনশনভোগীদের ক্ষেত্রে, যাদের মাসিক নিট পেনশন ১৭,৩৮৯ টাকা বা তার বেশি, তারা ১০ শতাংশ হারে এবং যাদের মাসিক নিট পেনশন ১৭,৩৮৮ টাকা বা তার কম, তারা ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।
এদিকে বেতন ১০,০৫০ টাকা এমন পিয়ন বা গার্ডদের ক্ষেত্রে ১৫ শতাংশ হিসেবে বাড়তি সুবিধা হবে ১,৫০৭.৮০ টাকা। এতে অর্থ প্রকৃত বৃদ্ধি হবে ১,৫০৭.৮০ থেকে আগের ১,০০০ টাকা বাদ দিলে ৫০৭.৮০ টাকা।
নতুন সংশোধিত প্রজ্ঞাপনে এরকম কর্মচারীদের জন্য অতিরিক্ত কোনো সুবিধা যুক্ত করা হয়নি। এর আগে গত ৩ জুন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প