ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
হুমকির পর কমেছে জ্বালানি তেলের দাম!
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। যা বাজারে অস্থিরতার আশঙ্কা সৃষ্টি করেছে। তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ করা এক পোস্ট ট্রাম্প লেখেন, "সবাই, তেলের দাম কমান। আমি নজর রাখছি! আপনারা শত্রুর হাতের খেলনা হচ্ছেন। এটা করবেন না!"
ট্রাম্পের এই মন্তব্যের পরপরই বাজারে এর প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ১.০২ শতাংশ কমে দাঁড়ায় ৭৩.০৯ ডলারে। একইভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ০.৯৫ শতাংশ কমে নেমে আসে ৭৬.২৮ ডলারে।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ফলে আশঙ্কা তৈরি হয়েছিল যে ইরান প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করলে সরবরাহ বিঘ্নিত হয়ে বাজার আবার অস্থির হয়ে উঠবে।
ট্রাম্প ঠিক কাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন, তা স্পষ্ট না। তবে বিশ্লেষকদের ধারণা, তার বার্তাটি মূলত মার্কিন তেল উৎপাদকদের উদ্দেশেই দেওয়া হয়েছে।
সূত্র : সিএনবিসি নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ