ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশি পোশাক ইউরোপে দাপটের সাথে এগোচ্ছে
চলতি বছরের প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো বিশ্ববাজার থেকে মোট ৩ হাজার ২৪৮ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। আমদানিকৃত পোশাক বাংলাদেশ থেকেই প্রায় এক-চতুর্থাংশই এসেছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, এই সময়কালে বাংলাদেশ থেকে ইউরোপে রপ্তানি হয়েছে প্রায় ৮০৬ কোটি ডলারের পোশাক। বর্তমানে ইউরোপে রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে।
ইউরোপের পোশাক রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে চীন, তবে বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়। গত চার মাসে চীন থেকে ইউরোপে রপ্তানি হয়েছে ৮৩৮ কোটি ডলারের পোশাক।
অন্যদিকে, ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোও ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছে।
তবে মধ্যপ্রাচ্যের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ তুরস্কের রপ্তানি কমে এসেছে, যার পরিমাণ ৩১০ কোটি ডলার। এছাড়া ভারত ২০০ কোটি, কম্বোডিয়া ১৫৫ কোটি, ভিয়েতনাম ১৪৭ কোটি এবং পাকিস্তান ১৪২ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে ইউরোপীয় বাজারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ