ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
১২৫ বিমান নিয়ে ইরানে হামলা
ইরানের পরমাণু স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ জুন) সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে চালানো এ অভিযানে অন্তত ১২৫টি মার্কিন বিমান অংশ নেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান ছাড়াও বিভিন্ন ট্যাংকার, নজরদারি ড্রোন ও যুদ্ধবিমান অংশ নেয়। সাতটি বি-২ বোমারু বিমান প্রত্যেকটি দুটি করে ৩০ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা বহন করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স (সাবেক টুইটার) ও ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় বলেন, “আমরা ফোরদো, নাতানজ ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছি। আমাদের সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।”
হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এক্সে পোস্ট করা বিবৃতিতে তিনি ইসরায়েলকে অভিযানে সহায়তার জন্য ‘জায়োনিস্ট শত্রু’ হিসেবে উল্লেখ করে বলেন, “তারা বড় ভুল ও গুরুতর অপরাধ করেছে। তাদের শাস্তি দিতে হবে এবং তা শুরু হয়ে গেছে।”
তার পোস্টের সঙ্গে একটি ছবি সংযুক্ত করা হয়েছে, যাতে আগুনে পুড়ে যাওয়া খুলির ওপর ডেভিড তারকার প্রতীক আঁকা— যা ইসরায়েলের প্রতীক হিসেবে পরিচিত।
এর আগে ১৩ জুন ইরানে ইসরায়েলের হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকরা। এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইসরায়েলে ২১ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)