×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ইরানের পার্লামেন্টে অনুমোদন

বন্ধ হচ্ছে হরমুজ প্রণালি!

২০২৫ জুন ২২ ২২:১৫:৩০

বন্ধ হচ্ছে হরমুজ প্রণালি!

ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে ইরানি পার্লামেন্ট।

আজ রবিবার (২২ জুন) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এখন এ সিদ্ধান্ত কার্যকরের জন্য দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার অনুমোদন প্রয়োজন।

বিশ্বজুড়ে রপ্তানি হওয়া তেলের একটি বড় অংশ পরিবহন করা হয় হরমুজ প্রণালির মাধ্যমে। এর উত্তরে রয়েছে ইরান এবং দক্ষিণে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রণালিটি বন্ধ হয়ে গেলে তেল পরিবহনের জন্য কার্যত কোনো কার্যকর বিকল্প পথ থাকবে না।

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী রপ্তানিকৃত মোট তেলের প্রায় ২০ শতাংশই এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়েছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত