ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
১৬ জনের স্ক্রিনশট ফাঁস করলেন এনসিপির সেই নেত্রী
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে এক কথোপকথনের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর আলোচনায় আসেন গণমাধ্যমকর্মী নিলা ইসরাফিল। এ ঘটনায় অনেকেই তাকে ‘আওয়ামী লীগপন্থী’ বা ‘এজেন্ট’ হিসেবে আখ্যা দিয়ে নানা মন্তব্য করতে থাকেন।
এ পরিস্থিতিতে নিজেরভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিলা ইসরাফিল বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, "যারা আমাকে মনে করছেন আমি কারো এজেন্ট হয়ে কাজ করছি তাদের উদ্দেশ্যে আমি বলছি। আমি নিলা ইসরাফিল একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা কালোকে কালোই বলা আমার অভ্যাস এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে। সুতরাং অহেতুক আমাকে বিভিন্ন কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন।"
পরে একটি পোস্টে নিলা ইসরাফিল বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে বিভিন্ন আইডি থেকে তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল ভাষায় গালাগাল করা হচ্ছে।
স্ক্রিনশটগুলো প্রকাশ করে নিলা ইসরাফিল লেখেন, "এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে তু একা না লক্ষ্য তু এখনো বিদ্যমান। যদি এদের উচ্ছেদ করতে চান তাহলে যার যার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে। চুপ থাকার যুগ আর নেই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)