ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিএনপির মামলা, গ্রেপ্তার সাবেক সিইসি নূরুল হুদা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২২ জুন) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে আটক করলে উত্তরা-পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।
এর আগে রবিবার সকালে বিএনপি দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের বিষয়ে কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করে।
মামলায় তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ১৯ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মামলায় তার সঙ্গে বিএনপির আরও তিন সদস্য উপস্থিত ছিলেন।
রকিব, হুদা ও আউয়ালকে নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার তথ্য জানাতে বিএনপি নির্বাচন কমিশনে (ইসি) একটি চিঠি দিয়েছে।
সঙ্গে তারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদনও করেছে।
২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের সুপারিশ অনুযায়ী পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন কে এম নূরুল হুদা। এই কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি ওই কমিশনের মেয়াদ শেষ হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি