ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানে অভিযানের যে নাম দিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানে চালানো সামরিক অভিযানের নাম দিয়েছে যুক্তরাষ্ট্র—‘অপারেশন মিডনাইট হ্যামার’। ইসরায়েলের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে আমেরিকা থেকে উড়াল দিয়ে প্রায় ১৮ ঘণ্টা পর লক্ষ্যবস্তুতে আঘাত হানে বি-২ স্টেলথ বোমারু বিমান।
আজ রবিবার (২২ জুন) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। বিষয়টি সরাসরি প্রচার করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ড্যান কেইন বলেছেন, "ইরানের ওপর অভিযান পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ১৮ ঘণ্টা ধরে গন্তব্যে পৌঁছায় বি-২ বোমারু বিমান।"
তিনি আরও বলেন, "অপারেশন মিডনাইট হ্যামার’–এ বেশ কয়েকটি কৌশল অন্তর্ভুক্ত ছিল। বি-২ বিমানগুলোকে রক্ষা করার জন্য উচ্চপ্রযুক্তি ব্যবহার করা হয়। ইরান কোনো গুলি ছুড়েছে এমন কোনো ইঙ্গিত নেই।"
মার্কিন জয়েন চিফ অব স্টাফের চেয়ারম্যান আরও বলেন, "ইরানের যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি এবং মনে হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমাদের দেখতে পায়নি।"
গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় হামলা শুরু করে। এই হামলায় বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণুবিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। পাল্টা জবাবে ইরানও হামলা চালাতে শুরু করে এবং দু’পক্ষের সংঘাতে হতাহতের ঘটনা ঘটছে।
এই উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইসরায়েলের পক্ষে সমর্থন জ্ঞাপন করেন এবং এক পর্যায়ে ঘোষণা দেন দুই সপ্তাহের মধ্যে তারা ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত জানাবে। সেই সময়ের মধ্যেই শনিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ