ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভুল ব্যক্তির কাছে মেসেজ? ইনস্টাগ্রামে আনসেন্ড করবেন যেভাবে
ইনস্টাগ্রামে চ্যাট করার সময় ভুলবশত কোনো মেসেজ ভুল ব্যক্তির কাছে চলে যাওয়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে সেই বার্তা মুছে ফেলার প্রয়োজন অনুভব করাটাই স্বাভাবিক। এ জন্য ইনস্টাগ্রাম একটি সহজ সুবিধা দিয়েছে, যার মাধ্যমে পাঠানো মেসেজ ‘আনসেন্ড’ করে সম্পূর্ণভাবে মুছে ফেলা যায়—যা প্রাপকের ইনবক্স থেকেও সরিয়ে দেয়।
স্মার্টফোনে যেভাবে মেসেজ ‘আনসেন্ড’ করবেন:১. ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।২. উপরের ডান পাশে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ করুন।৩. যেকোনো চ্যাট থ্রেডে প্রবেশ করুন, যেখান থেকে বার্তা মুছতে চান।৪. যে মেসেজটি ডিলিট করতে চান, সেটার ওপর চাপ দিয়ে ধরে রাখুন।৫. স্ক্রিনে একটি মেনু আসবে, সেখান থেকে ‘Unsend’ নির্বাচন করুন।৬. নিশ্চিত করতে আবার ‘Unsend’ এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য: যদি ‘Unsend’ অপশনটি দেখা না যায়, তাহলে ইনস্টাগ্রাম অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট আছে কিনা এবং ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন।
কম্পিউটার বা ব্রাউজার থেকে মেসেজ ‘আনসেন্ড’ করবেন যেভাবে:১. যেকোনো ওয়েব ব্রাউজারে গিয়ে Instagram.com ওয়েবসাইট খুলুন।২. আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করুন (যদি না করা থাকে)।৩. বাম পাশে থাকা ‘মেসেজ’ আইকনে ক্লিক করুন।৪. যে ব্যক্তির সঙ্গে চ্যাট করেছেন, তার নামের ওপর ক্লিক করে চ্যাট খুলুন।৫. মুছতে চাওয়া বার্তার পাশে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন।৬. ড্রপডাউন মেনু থেকে ‘Unsend’ অপশন নির্বাচন করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)