ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘বাজেটে কালোটাকা সাদা করার সুবিধা তুলে দেয়া হবে’
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন বাজেটে কালোটাকা সাদা করার সুবিধা তুলে দেয়া হবে, রাখা হতে পারে অপ্রদর্শিত অর্থ হিসেবে। শনিবার (২১ জুন) গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় এ কথা জানান তিনি।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, এই সুযোগ (কালোটাকা সাদা করার সুযোগ) খুব একটা কাজে আসে না। পাঁচ কোটি টাকা দিয়ে কিনে কেউ যদি এক কোটিও দেখাতে না পারে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। এতই যখন আলোচনা হয়েছে, তা তুলে দেয়া হোক।
এ সময় তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলেন, এলডিসি (স্বল্পোন্নত দেশের তালিকা) থেকে উত্তরণ একটি প্রস্তুতিহীন পদক্ষেপ, যা বাস্তবতার নিরিখে বিবেচনা করা প্রয়োজন। তাদের মতে, এটি গর্ব বা সম্মানের নয়, বরং প্রস্তুতির বিষয়।
বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক বলেন, এটা হচ্ছে একটি পরিকল্পিত প্রস্তুতির বিষয়, এবং আমরা এখনো এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নই।
এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই ২০২১ সালে গ্র্যাজুয়েট হয়েছি। এরপর প্রথম তিন বছর এবং পরবর্তী দুই বছর গ্রেস পিরিয়ডে আছি। এখন যদি আরও তিন বা পাঁচ বছর সময় চাওয়া হয়, তাকে আবদার বলাই শ্রেয়।
অর্থনীতিবিদদের মতে, এলডিসি গ্র্যাজুয়েশনের পর শিল্প খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ পরিস্থিতি সামাল দিতে হলে সরকারকে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়াতে হবে।
র্যাপিড চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক বলেন, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা খাতে সরকারি বিনিয়োগ বাড়ানো হলে সেখান থেকেই ভবিষ্যতের কর্মসংস্থান তৈরি হবে। এই দিকটাই আগামী দিনের কৌশলগত ভাবনায় গুরুত্ব পাওয়া উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ