ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫
বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে প্রথম নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। এই উৎসবটি আয়োজন করছে প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিও, সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।
এই ফেস্টিভ্যালে শর্টফিল্ম, ডকুমেন্টারি ও পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র তিনটি বিভাগে নির্মিত ছবি প্রদর্শিত হবে। প্রতিটি ক্যাটাগরিতে থাকবে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
ফেস্টিভ্যালের আহ্বায়ক অলিভ আহমেদ জানান, “আমরা আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। শুধু আনুষ্ঠানিকতা নয়, এখানে গুণগত মানই মুখ্য। আমাদের রয়েছে অভিজ্ঞ বিচারকমণ্ডলী যারা সত্যিকার মূল্যায়ন করবেন।”
সদস্য সচিব লিটু আনাম বলেন, “আমাদের এই উদ্যোগে যুক্ত হয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন। তারা ঘোষণা দিয়েছেন বিজয়ী নির্মাণে বিনিয়োগ করবেন। এটি হবে প্রকৃত ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে গুণমানকে প্রাধান্য দেওয়া হবে কেবল বিনোদন নয়।”
তিনি বাংলাদেশের নির্মাতা ও প্রযোজকদের আহ্বান জানিয়েছেন, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে নির্মিত তাদের সেরা কাজ জমা দিতে। MOV বা MP4 ফরম্যাটে যেকোনো দৈর্ঘ্যের চলচ্চিত্র পাঠানো যাবে [email protected] ঠিকানায় অথবা হোয়াটসঅ্যাপে ড্রাইভ লিংক পাঠানো যাবে নিচের যেকোনো নম্বরে:
+1 (347) 545-7039
+1 (646) 248-4759
এই ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশের জনপ্রিয় Rtv ও ৫২ টিভি এবং আমেরিকার Channel 14 ও The New York Editorial।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬