ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইরানের জালে মোসাদের ৫৪ গুপ্তচর আটক
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। এ সময়ের মধ্যেই ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ৫৪ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২১ জুন) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে এদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে শত্রুর পক্ষে কাজ করছিল বলে অভিযোগ এনেছে প্রসিকিউটর অফিস।
তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইসরায়েলের পক্ষে তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স দাবি করেছে, অভিযুক্তদের সঙ্গে মোসাদের সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।
প্রসঙ্গত, চলতি মাসের ১৩ জুন থেকে ইরান-ইসরায়েল সরাসরি সামরিক সংঘাতে জড়ায়। ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালালে, জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে।
ইসরায়েলি তথ্য অনুযায়ী, ইরানের হামলায় এখন পর্যন্ত দেশটিতে ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। আর ইরানি গণমাধ্যম জানায়, ইসরায়েলের হামলায় তাদের ৬৩৯ জন নিহত ও ১৩০০ জনের বেশি আহত হয়েছে।
এদিকে সামরিক উত্তেজনার পাশাপাশি সাইবার ও গোয়েন্দা সংঘাতও বেড়েছে। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন এই গুপ্তচরদের গ্রেপ্তার করেছে ইরান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত