ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
জাতিসংঘের 'কালো তালিকা'য় আবারও ইসরায়েল
শিশুদের ওপর গুরুতর সহিংসতার অভিযোগে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) জাতিসংঘের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন "চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট"–এ এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। এর মধ্যে গাজা ও অধিকৃত পশ্চিম তীরেই শিশুদের অধিকাংশ অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার জন্য মূলত ইসরায়েলি বাহিনীকে দায়ী করা হয়েছে।
২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতা বেড়েছে ২৫ শতাংশ। ১৮ বছরের নিচে শিশুদের বিরুদ্ধে ৪১ হাজার ৩৭০টি গুরুতর সহিংসতার ঘটনা যাচাই করা হয়েছে—যার মধ্যে রয়েছে হত্যা, অঙ্গহানি, যৌন সহিংসতা এবং স্কুল-হাসপাতালে হামলা।
শুধু ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ২ হাজার ৯৫৯ শিশুর ওপর ৮ হাজার ৫৫৪টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৪৪ জন ফিলিস্তিনি শিশু এবং ১৫ জন ইসরায়েলি শিশু।
জাতিসংঘের তথ্যমতে, গাজায় নিহত হয়েছে ১ হাজার ২৫৯ শিশু এবং আহত হয়েছে ৯৪১ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি। জাতিসংঘ আরও ৪ হাজার ৪৭০ শিশুর মৃত্যুর তথ্য যাচাই করছে।
অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে গত বছর ৯৭ জন শিশু নিহত হয় এবং ৩ হাজার ৬৮৮টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। লেবাননেও ইসরায়েলি হামলায় ৫০০-এর বেশি শিশু হতাহত হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের বিরুদ্ধে এই মাত্রার সহিংসতায় আমি গভীরভাবে মর্মাহত।” তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডস এবং ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডসও দ্বিতীয়বারের মতো কালো তালিকায় রয়েছে।
২০২৪ সালে গাজা ছাড়াও কঙ্গো, সোমালিয়া, নাইজেরিয়া ও হাইতিতে শিশুদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা সংঘটিত হয়েছে। সহিংসতার হার সবচেয়ে বেশি বেড়েছে লেবানন (৫৪৫%), মোজাম্বিক (৫২৫%), হাইতি (৪৯০%), ইথিওপিয়া (২৩৫%) এবং ইউক্রেন (১০৫%)–এ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস