ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নিরাপত্তা ঝুঁকিতে ৮ দেশের দূতাবাস বন্ধ ঘোষণা
ইরান-ইসরায়েল উত্তেজনা তীব্র আকার ধারণ করায় তেহরানে সাময়িকভাবে দূতাবাস বন্ধ করে নিয়েছে অন্তত আটটি দেশ। বৃহস্পতিবার ও শুক্রবার এই সিদ্ধান্ত কার্যকর করে অস্ট্রেলিয়া, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, নিউজিল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং জানান, দেশটির কর্মকর্তাদের তেহরান দূতাবাস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রদূত ওই অঞ্চলে অবস্থান করবেন এবং সংকটকালে অস্ট্রেলিয়ান নাগরিকদের সহায়তা করবেন। একই সঙ্গে তেহরানে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিকদের দ্রুত দেশ ছেড়ে নিরাপদে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা তেহরানে নিযুক্ত দূতাবাস কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে। যদিও দূতাবাসের কার্যক্রম দূরবর্তীভাবে চালিয়ে যাওয়া হচ্ছে।
স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রও তেহরানে তাদের কূটনৈতিক উপস্থিতি সাময়িকভাবে স্থগিত করেছে। দেশগুলো জানিয়েছে, নিরাপত্তা হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্লেষকদের মতে, একসঙ্গে এতগুলো দেশের দূতাবাস বন্ধের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে যুদ্ধ বা বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ