ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
তাইওয়ান প্রণালীতে ব্রিটিশ যুদ্ধজাহাজের প্রবেশে ক্ষুব্ধ চীন
তাইওয়ান প্রণালী দিয়ে ব্রিটিশ যুদ্ধজাহাজের প্রবেশকে ‘ইচ্ছাকৃত উসকানি’ ও ‘আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, ব্রিটেন ইচ্ছাকৃতভাবে সমস্যার সৃষ্টি করছে এবং এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
গত বুধবার ব্রিটিশ রয়্যাল নেভির টহল জাহাজ ‘এইচএমএস স্পে’ বিতর্কিত এই জলপথে প্রবেশ করে। যুক্তরাজ্য অবশ্য জানায়, এটি একটি পূর্বনির্ধারিত নৌ-মিশনের অংশ এবং আন্তর্জাতিক আইন অনুসরণ করে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার প্রচেষ্টা। তবে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানায়, তারা জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করেছে এবং এটিকে ‘উসকানিমূলক পদক্ষেপ’ হিসেবে দেখছে।
চীন আরও অভিযোগ করে, যুক্তরাজ্য আইনগত সত্য বিকৃত করছে এবং জনমতকে বিভ্রান্ত করছে। চীনের বাহিনী যে কোনো হুমকি বা উসকানির জবাব দিতে সর্বদা প্রস্তুত বলেও জানানো হয়।
উল্লেখযোগ্য যে, সর্বশেষ ২০২১ সালে ব্রিটিশ যুদ্ধজাহাজ ‘এইচএমএস রিচমন্ড’ এই পথ ব্যবহার করেছিল, তখন সেটি ভিয়েতনামের উদ্দেশ্যে গমন করছিল।
তাইওয়ান প্রণালী দীর্ঘদিন ধরেই বেইজিং ও তাইপের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু। চীন তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে এবং প্রয়োজনে বলপ্রয়োগে একীভূত করার হুমকি দিয়ে আসছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এই জলপথকে আন্তর্জাতিক হিসেবে বিবেচনা করে থাকে। মার্কিন যুদ্ধজাহাজ প্রতি দুই মাসে একবার এ পথ ব্যবহার করে, অনেক সময় মিত্র দেশের জাহাজ তাদের সঙ্গে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ