ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না বসার ঘোষণা ইরানের
চলমান ইসরায়েল-ইরান উত্তেজনা চূড়ান্ত রূপ নেওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।
বৃহস্পতিবার (১৯ জুন) ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আরাঘচি বলেন, "ইসরায়েলের নেতৃত্বে সংঘাতের পটভূমিতে ওয়াশিংটনের সঙ্গে আমাদের কোনো আলোচনা হতে পারে না। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি এই অপরাধের অংশীদার।"
তিনি আরও বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে তারা আশা করছেন।
এদিকে, ট্রাম্প একাধিকবার ইরানকে হুঁশিয়ার করে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, "আমরা ইরানের আকাশপথ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। এখন ইরানকে অসাংবিধানিক আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে।" তবে তিনি একইসঙ্গে দ্ব্যর্থপূর্ণ মন্তব্য করে বলেন, "আমি হামলা করতেও পারি, নাও করতে পারি—কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।"
এই বক্তব্য ও অবস্থান আরও স্পষ্ট করছে যে, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন চরম উত্তেজনাপূর্ণ এক মোড়ে এসে দাঁড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ