ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২
নারীর প্রতি অবমাননা নিয়ে এনসিপির কড়া বিবৃতি
সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও কল ফাঁসকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনকে নিয়ে কিছু অনলাইন প্ল্যাটফর্মে কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও মিথ্যা প্রচারণা ছড়িয়ে পড়ায় দলটি নিন্দা জানিয়েছে।
দলটি বলেন, নারীর প্রতি অবমাননাকর এবং নিবৃত্তিমূলক আচরণ জুলাই গণঅভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো বিবৃতিতে এ কথা জানিয়েছে দলটি।
এতে বলা হয়, "এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এরই মধ্যে নানা সময়ে এনসিপির নারী নেত্রীদের লক্ষ্য করে একই ধরনের অবমাননাকর প্রচারণা চালানো হয়েছে। এ ধরনের কুরুচিপূর্ণ প্রচার ও প্রোপাগান্ডা কেবল নারীর প্রতি অবমাননা ও নিপীড়নের বহিঃপ্রকাশ নয়, বরং এটি তাঁদের রাজনৈতিক কর্তাসত্তা ও সক্ষমতাকে অস্বীকার করা এবং রাজনৈতিক পরিসরকে সংকুচিত করার পরিকল্পিত প্রচেষ্টা।"
বিবৃতিতে আরও বলা হয়, "দীর্ঘ দেড় যুগের গুম, খুন, ধর্ষণ ও ফ্যাসিবাদী দুঃশাসনের পর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নারীরা নিজেদের কর্তাসত্তাকে পুনরুদ্ধার করেছেন।"
দলটি বলছে, 'তাঁদের প্রতি যেকোনো ধরনের অবমাননাকর ও নিবর্তনমূলক আচরণ জুলাই অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা ও আদর্শকে অস্বীকার করে বলে মনে করছে এনসিপি।'
এনসিপির পক্ষ থেকে বলা হয়, 'ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক পক্ষগুলোর কিছু নেতা-কর্মী এই যৌন হয়রানিমূলক প্রচারণায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছেন বলে অভিযোগ করে দলটির পক্ষ থেকে বলা হয়, অনেক অনলাইন মিডিয়া ও মিডিয়া ব্যক্তিত্বও এ ক্ষেত্রে দায়িত্বহীনতা ও অপেশাদারত্বের পরিচয় দিয়েছেন।'
বিবৃতিতে বলা হয়, 'একটি মূলধারার দৈনিক পত্রিকাও তাজনূভা জাবীনকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করেছে, যা জনপরিসরে তাঁকে আরও বেশি অরক্ষিত করেছে এবং তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নমূলক মন্তব্যকে উসকানি দিয়েছে।'
গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে এনসিপি রাজনৈতিক পরিসরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, 'এনসিপির নেতৃত্ব স্থানীয় পর্যায়ে অধিক হারে নারীদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের সমর্থকগণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।'
এই ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকলে ভবিষ্যতে এনসিপি সব অনলাইন-অফলাইন নারী নির্যাতক ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং সর্বশক্তি দিয়ে তা মোকাবিলা করবে বলেও বিবৃতিতে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প