ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
মধ্যপ্রাচ্যের ২ দেশ থেকে যুদ্ধবিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় কাতার থেকে কিছু যুদ্ধবিমান ও বাহরাইন থেকে যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
তাদের ভাষ্য, ইরান যদি হামলা চালায় তাহলে ওইসব অঞ্চলে অবস্থানরত সামরিক সরঞ্জামগুলো ঝুঁকিতে পড়তে পারে। এ বিবেচনায় আগেভাগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র এমন এক সময় কাতার ও বাহরাইন থেকে যুদ্ধযান সরিয়ে নিয়েছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে পুরো বিশ্বকে অনিশ্চয়তায় রেখেছেন।
এরই মধ্যে আজ বৃহস্পতিবার কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের কর্মীদের জন্য আল উদাইদ বিমানঘাঁটিতে যাওয়া সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। একইসঙ্গে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত সামরিক ঘাঁটি রয়েছে তার মধ্যে কাতারের আল উদাইদ ঘাঁটিই সবচেয়ে বড়। এটি দেশটির রাজধানী দোহার কাছে মরুভূমি অঞ্চলে অবস্থিত।
নাম গোপন রাখার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, সেনাদের নিরাপত্তার কথা ভেবে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে এ ব্যাপারে তারা কথা বলতে রাজি হননি।
এক কর্মকর্তা জানিয়েছেন, "যেসব যুদ্ধবিমান শক্ত শেল্টারের মধ্যে নেই সেগুলো আল উদেইদ ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে বাহরাইনের একটি বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে নৌবাহিনীর জাহাজ। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহর অবস্থিত।"
ওই কর্মকর্তা আরও বলেছেন, “বিমান বা জাহাজ সরানো কোনো অস্বাভাবিক বিষয় নয়। সেনাদের নিরাপত্তাকে সবসময় প্রাধান্য দেওয়া হয়।”
গত শুক্রবার দখলদার ইসরায়েল ইরানে হামলা চালানোর পর শুরু হয় ইরান-ইসরায়েল যুদ্ধ। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট সংঘাতে যুক্ত হওয়ার ইঙ্গিত দেন। এর জবাবে ইরান হুঁশিয়ার করে বলেছে, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে জড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটিকে টার্গেট করে হামলা চালানো হবে।সূত্র: রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ