ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নতুন পররাষ্ট্র সচিব হলেন আসাদ আলম
১৫তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে দেশের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, 'পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ আগামী শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।'
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি রাষ্ট্রাচার প্রধানের দায়িত্বও পালন করেছেন।
দেশের ২৭তম পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মাথায় পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গত ২২ মে তিনি ছুটিতে যান। এরপর তার স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্রসচিব পদে আসাদ আলম সিয়ামকে নিয়োগের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি