ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানে চীনের রহস্যময় বিমান; আলোচনা তুঙ্গে
ইসরায়েলে হামলার পর চীন এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এবং এরই মধ্যে দেশটি থেকে ইরানে পাঠানো হয়েছে একটি রহস্যজনক বিমান। এটা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা।
বুধবার (১৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলার পরদিনই চীন থেকে একটি অজানা মালবাহী (কার্গো) বিমান ইরানের উদ্দেশে যাত্রা করে। এরপর চীনের উপকূলীয় শহর থেকে আরও একটি বিমান ছাড়ে। এছাড়া সোমবার সাংহাই থেকেও আরেকটি বোয়িং ৭৪৭ বিমান ইরানে পাঠানো হয়েছে। সব মিলিয়ে তিন দিনে তিনটি বোয়িং ৭৪৭ কার্গো বিমান ইরানে পৌঁছেছে।
ফ্লাইট ট্র্যাকিং ডেটার তথ্যানুসারে, প্রতিটি বোয়িং ৭৪৭ বিমান উত্তর চীন হয়ে কাজাখস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান অতিক্রম করে ইরানের দিকে অগ্রসর হয়। তবে ইরান সীমান্তের কাছাকাছি পৌঁছেই এসব বিমান হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট পরিকল্পনায় বিমানগুলোর গন্তব্য হিসেবে লুক্সেমবার্গ দেখানো হলেও বাস্তবে কোনো বিমানই ইউরোপীয় আকাশসীমার কাছাকাছিও যায়নি।
যুদ্ধাবস্থার মধ্যে এমনভাবে ইরানে বিমান পাঠানো নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব বিমানে কী বহন করা হয়েছে তা নিয়েও নানা জল্পনা-কল্পনা ছড়িয়েছে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বোয়িং ৭৪৭ সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হয় এবং অনেক সময় রাষ্ট্রীয় চুক্তির আওতায়ও ব্যবহৃত হয়ে থাকে।
এ বিষয়ে এক্সেটার বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় চীনের কূটনীতি বিষয়ে বিশেষজ্ঞ ড. আন্দ্রেয়া ঘিসেল্লি বলেন, "চীনের পক্ষ থেকে ইরানকে সহায়তার প্রত্যাশা অনেকের মধ্যেই রয়েছে এবং এই কার্গো ট্রান্সপোর্টগুলো সেই সম্ভাবনার দিকে ইঙ্গিত দিতে পারে।"
ইসরায়েলের নিরাপত্তা গবেষণা সংস্থার (INSS) গবেষক তুভিয়া গেরিং বলেন, "চীনা সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছেছে কি না, তা পুরোপুরি নিশ্চিত নয় — তবে সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া উচিত হবে না।"
এদিকে ফ্লাইট অপারেটর লুক্সেমবার্গভিত্তিক কার্গোলাক্স জানিয়েছে, তাদের কোনো ফ্লাইট ইরানের আকাশসীমা ব্যবহার করেনি। তবে বিমানগুলোতে কী ধরনের কার্গো ছিল—সেই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ