ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
এবার গোয়েন্দা সদরদপ্তর ও স্টক এক্সচেঞ্জে ইরানের আঘাত
ইরান-ইসরায়েল সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। দুই দেশ একে অপরকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলার পাশাপাশি ছুড়ছে শত শত ক্ষেপণাস্ত্র। পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় নজিরবিহীন জবাব দিচ্ছে ইরানও।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালেই বড় আকারের হামলা চালিয়েছে ইরান। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, এদিন ইরানি বাহিনী অন্তত ২৫টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে। প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স সদর দপ্তর (IDF C4I) এবং গ্যাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবির।
এই দুটি স্থাপনাই বেইর শেভা শহরের সোরোকা মেডিকেল সেন্টারের কাছে অবস্থিত। হামলার সময় ক্ষেপণাস্ত্রের সৃষ্ট শকওয়েভে হাসপাতালটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এছাড়া তেল আবিবে অবস্থিত ইসরায়েল স্টক এক্সচেঞ্জ ভবনেও ডজনখানেক ক্ষেপণাস্ত্র আঘাত হানে যা ভবনটিতে চরম ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। আল জাজিরা ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বলা হয়েছে ইরানের এই হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছে।
ইরানের এই সর্বশেষ হামলার জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে নিন্দা জানিয়ে বলেন, হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা প্রতিশোধের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে