ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
আলোচনায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা এমওপি
বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার-ধ্বংসকারী বোমার নাম জিবিইউ-৫৭এ/বি ম্যাসিভ অরড্যান্স পেনিট্রেটর (এমওপি)। এটি পারমাণবিক নয় তবে এর বিধ্বংসী ক্ষমতা অত্যন্ত ভয়ংকর। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০০ ফুট (৬১ মিটার) গভীরে প্রবেশ করে এটি বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
এই বোমার মালিকানা কেবল যুক্তরাষ্ট্রের হাতে এবং এত ভারী ও উন্নত বোমা বর্তমানে কোনো দেশেই নেই। এমওপির ওজন প্রায় ৩০ হাজার পাউন্ড বা ১৩,৬০০ কেজি।
এ বোমাটি বহন করতে পারে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বি-২ স্পিরিট স্টিলথ বোমার। এটি এমন এক যুদ্ধবিমান যেটি রাডারে খুব কম ধরা পড়ে এবং একটানা প্রায় ১১ হাজার কিলোমিটার উড়ে যেতে পারে—দুটি এমওপি বোমা বহন করেও। আকাশপথে জ্বালানি পূরণের সুবিধায় এর পাল্লা আরও বাড়ে ফলে বিশ্বের যেকোনো প্রান্তে পৌঁছে দ্রুত হামলা চালানো সম্ভব হয়।
বিশেষজ্ঞদের মতে, ইরানের ফারদো পারমাণবিক স্থাপনা ধ্বংসে এই বোমাটি সবচেয়ে কার্যকর হতে পারে। যদিও এখনো এমওপি মাঠে ব্যবহার করা হয়নি এবং ইসরায়েলের কাছেও এটি নেই। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলকে এই বোমা ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে এই অস্ত্র ব্যবহৃত হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে ইরানবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের উপর।
তথ্য : বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত