ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফেসবুকের ভিডিওতে বড় বদল: সবই এখন রিলস!
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের ভিডিও কনটেন্ট প্ল্যাটফর্মে বড় পরিবর্তন আনছে। এখন থেকে পূর্বের আলাদা ভিডিওগুলো আর থাকবে না, বরং সব ভিডিও কনটেন্টই রিলস ফরম্যাটে যুক্ত হবে।
এমন পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দের ভিডিওগুলো রিলস হিসেবেই খুঁজে পাবেন। এছাড়া, রিলসে ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের যে সময়সীমা ছিল, সেই সীমাবদ্ধতাও তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মেটা। ব্যবহারকারীরা এখন থেকে আরও দীর্ঘ সময়ের ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন।
ফেসবুকে এই পরিবর্তনের পেছনে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সাম্প্রতিক সময়ের মন্তব্যের প্রতিফলন লক্ষ্য করা যায়। তিনি জানিয়েছিলেন, ফেসবুককে আগের চেয়ে অনেক বেশি ‘সাংস্কৃতিকভাবে প্রভাবশালী’ করতে চান এবং আগের সেই ‘ক্ল্যাসিক’ ফেসবুকে ফিরে যেতে চান।
সাম্প্রতিক এক ব্লগ পোস্টে মেটা ঘোষণা করেছে, তারা ফেসবুক প্ল্যাটফর্মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে। এই পরিবর্তনের অংশ হিসেবে ফেসবুকে থাকা ‘ভিডিও’ ট্যাবের নাম পরিবর্তন করে এখন থেকে ‘রিলস’ (Reels) রাখা হবে। এর ফলে ব্যবহারকারীরা যখন ভিডিও কনটেন্ট দেখতে ফেসবুক অ্যাপে ‘ভিডিও’ ট্যাবে প্রবেশ করবেন, তখন তারা নতুন নামে ‘রিলস’ ট্যাব দেখতে পাবেন।
তবে এমন পরিবর্তনের ফলে ফেসবুকে ভিডিও কনটেন্টের ধরন বা যেভাবে ভিডিও সুপারিশ করা হয়, তাতে কোনো প্রকার পরিবর্তন আনা হচ্ছে না। অর্থাৎ, ভিডিওর বিষয়বস্তু বা দৈর্ঘ্যের ভিত্তিতে যেসব ভিডিও ব্যবহারকারীদের সামনে তুলে ধরা হয়, তা আগের মতোই থাকবে। মূলত ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতেই এই রিব্র্যান্ডিং বা নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে মেটা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)