ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প-খামেনির উত্তপ্ত বাক্যবিনিময়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। সম্প্রতি এক টেলিভিশন ভাষণে খামেনি ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান। বিশ্লেষকরা বলছেন, এটি নতুন কোনো ঘটনা নয়; দু'জনের মধ্যে বেশ কিছুদিন ধরেই এমন সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত বাক্যবিনিময় চলছে।
মঙ্গলবার (১৭ জুন) ডোনাল্ড ট্রাম্প তার 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে দাবি করেন, "ইরানের আকাশসীমার পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের হাতে।"
একই প্ল্যাটফর্মে আরেকটি পোস্টে তিনি খামেনিকে হুঁশিয়ারি দিয়ে লেখেন, "আমরা জানি তথাকথিত 'সর্বোচ্চ নেতা' কোথায় লুকিয়ে আছেন। আমরা এখনই তাকে হত্যা করবো না... তবে আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।" এ পোস্টে ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার আহ্বান জানান।
এর জবাবে আজ বুধবার (১৮ জুন) 'এক্স'-এ (সাবেক টুইটার) একাধিক পোস্টে খামেনি সতর্ক করে বলেন, "যুদ্ধে জড়ালে আমেরিকা নিজের ১০০% ক্ষতি ডেকে আনবে।" তিনি আরও লেখেন, "ইরানকে আত্মসমর্পণ করতে বলা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আমরা কারও আক্রমণের জবাবে কখনও আত্মসমর্পণ করব না।" খামেনি আরেক পোস্টে লেখেন, "ট্রাম্পের এসব অবাস্তব বক্তব্যের মাধ্যমে তিনি দাবি করছেন যে ইরানি জনগণ তার কাছে আত্মসমর্পণ করবে... কিন্তু ইরানি জাতি এমন হুমকিতে কখনোই মেনে নেবে না।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক