ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এক ভিসায় যাওয়া যাবে সৌদিসহ ৬ দেশে
মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে এখন মাত্র একটি ভিসাতেই ভ্রমণের সুযোগ মিলবে। নতুন এই উদ্যোগটি চালু হলে জিসিসিভুক্ত (GCC) দেশগুলোতে একাধিক ভিসার ঝামেলা ছাড়াই সহজেই ঘুরে দেখা যাবে অঞ্চলটি।
গালফ নিউজ জানায়, মঙ্গলবার (১৭ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে এই সুবিধাটি মূলত সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা ও নিয়মিত পর্যটকদের জন্য হলেও বাইরের দেশের ভ্রমণকারীরাও এর আওতায় আসতে পারবেন।
নতুন এই স্কিমের নাম রাখা হয়েছে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমান—এই ছয়টি দেশে যাতায়াত করা যাবে একটিমাত্র ভিসা নিয়েই।
উল্লেখ্য, ২০২৩ সালেই এই পরিকল্পনা অনুমোদিত হয়েছিল এবং এখন এটি চূড়ান্ত পর্যায়ের পরিকল্পনায় রয়েছে। যদিও এখনো নির্দিষ্ট উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়নি তবে আশা করা যাচ্ছে ২০২৫ সালের মধ্যেই এটি চালু হবে।
ভিসাটির মেয়াদ ও শর্তাবলি এখনও নির্ধারণ হয়নি। তবে সম্ভাব্য মেয়াদ ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল