ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
আলোচনায় ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’
সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে চালানো এক হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ ব্যবহার করেছে বলে দাবি করেছে। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, ফাত্তাহ সফলভাবে ইসরায়েলের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করেছে। তাদের মতে, এটি আয়রন ডোম সিস্টেমের অকার্যকারিতার দিকেই ইঙ্গিত করে এবং একে ভবিষ্যতের নতুন সামরিক বাস্তবতার সূচনা হিসেবে দেখা হচ্ছে।
তবে ইসরায়েল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
‘ফাত্তাহ’— যার অর্থ ‘উদ্বোধক’— এটি ইরানের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। উদ্বোধনের সময় আইআরজিসির মহাকাশ শাখার প্রধান আমির আলী হাজিজাদেহ এটিকে ইরানি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির একটি যুগান্তকারী উন্নয়ন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ফাত্তাহ পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর ও বাইরে উভয় স্থানে চলাচল করতে সক্ষম এবং যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে।
হাজিজাদেহ আরও দাবি করেন, ক্ষেপণাস্ত্রটির উচ্চ গতি এবং অপ্রত্যাশিত গতিপথের কারণে একে প্রতিহত করা অত্যন্ত কঠিন।
বিশ্লেষকদের মতে, ফাত্তাহ ইরানের সামরিক কৌশলে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রতীক যা বিশেষ করে ইসরায়েলের মতো আঞ্চলিক প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে এর প্রকৃত কার্যকারিতা নিয়ে এখনও বিতর্ক রয়েছে এবং পশ্চিমা দেশগুলো সতর্কতার সঙ্গে এর সক্ষমতা মূল্যায়ন করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)