ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’, দাম কত?
স্মার্টফোন বাজারে পা রাখছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি। নতুন এই প্রকল্পের অধীনে আসছে একটি নতুন ব্র্যান্ড— ‘ট্রাম্প মোবাইল’। কোম্পানির প্রথম স্মার্টফোনটির নাম রাখা হয়েছে T1 (টি ওয়ান)। সোমবার (১৬ জুন) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্পের বড় ছেলে এরিক ট্রাম্প যিনি ট্রাম্প অর্গানাইজেশনের পরিচালক।
এরিক ট্রাম্প জানিয়েছেন, এই স্মার্টফোন কেবল যুক্তরাষ্ট্রে তৈরি হবে এবং মূল প্রতিযোগী হিসেবে ধরা হচ্ছে অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে।
ফোনের ফিচার:
ট্রাম্প মোবাইলের T1 মডেলটিতে থাকছে—
অ্যান্ড্রয়েড ১৫
৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে
৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
১২ জিবি র্যাম
২৫৬ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ
৫০০০ এমএএইচ ব্যাটারি
বাড়তি সুবিধা:
এই স্মার্টফোনে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল, টেক্সট ও ডাটা সুবিধা। এ ছাড়া থাকছে টেলিহেলথ সেবা এবং রোডসাইড অ্যাসিস্ট্যান্স। গ্রাহক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রজুড়ে চালু করা হবে ২৫০ আসনের কাস্টমার কেয়ার সেন্টার।
দাম ও প্রি-অর্ডার:
ফোনটির মূল্য ধরা হয়েছে ৪৯৯ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ হাজার টাকা।
প্রি-অর্ডার করতে হলে ১০০ ডলার অগ্রিম দিতে হবে।
ফোনটির সঙ্গে রয়েছে ‘৪৭ প্ল্যান’ নামের একটি মাসিক সাবস্ক্রিপশন সার্ভিস যার খরচ হবে ৪৭.৪৫ ডলার।
ট্রাম্প মোবাইলের ওয়েবসাইটে গিয়ে এখনই প্রি-অর্ডার করা যাচ্ছে এই ফোনটি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে ফোনটি বাজারে আসবে।
এখন শুধু অপেক্ষা ট্রাম্প মোবাইল বাজারে কতটা জায়গা করে নিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)