ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
যুদ্ধের ঘোষণা ইরানের সুপ্রিম লিডারের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্সে দেওয়া বিবৃতিতে তিনি লেখেন, “মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে।” ‘হায়দার’ ছিলেন ইসলামি খেলাফতের চতুর্থ খলিফা হজরত আলী (রা.)-এর উপনাম।
খামেনি আরও বলেন, “আমাদের সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। কোনো দয়া দেখানো হবে না।”
তার এই ঘোষণার পরপরই ইরান ইসরায়েলে দু’দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে এবং বুধবার (১৮ জুন) ভোরে এসব হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে জানানো হয়, রাত ১২টা ৪০ মিনিটে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে রকেট সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। প্রথম দফায় প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এরপর প্রায় ৪০ মিনিট পর দ্বিতীয় দফায় আরও ১০টি ক্ষেপণাস্ত্র আকাশে ছোড়া হয়।
হামলার আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) নাগরিকদের সতর্ক করে এবং বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়। প্রতিটি আক্রমণের পর আইডিএফ জানায়, আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়া নিরাপদ।
সর্বশেষ খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাতস্থলে উদ্ধারকারী দল পৌঁছেছে। তবে নতুন হামলার আশঙ্কায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের