ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বাংলাদেশ সচিবের বাসা গুঁড়িয়ে দিয়েছে ই'সরায়েল!
গত সোমবার তেহরানে ইসরায়েলের হামলায় ইরানে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের বাসভবনও ক্ষতির মুখে পড়ে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তেহরানের জর্ডান নামে পরিচিত এলাকায় বসবাস করেন। এটি শহরের তিন নম্বর জেলায় অবস্থিত। ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সোমবার ওই স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। এতে পুরো এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তেহরানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলাম জানান, 'তিনি যে ভবনটিতে থাকতেন হামলায় সেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না।'
ওয়ালিদ আরও বলেন, "আমার বাসা পুরো গুঁড়িয়ে দিয়েছে। আমাদের আশপাশে এখন আর কিছুই নাই। কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে।"
সোমবার দুপুরে হামলার আশঙ্কায় বাংলাদেশ দূতাবাস থেকে কর্মকর্তাসহ কর্মচারী ও বাংলাদেশি নাগরিকদের দ্রুত এলাকাটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনার পরপরই দূতাবাস কমপ্লেক্স ছেড়ে নিরাপদ স্থানে সরে যান সংশ্লিষ্ট সবাই। বর্তমানে তারা তেহরানের অন্য একটি স্থানে অবস্থান করছেন।
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেন, বর্তমানে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। এদের মধ্যে ১০০ জন ও দূতাবাসের ৪০ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস