ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’
দেশজুড়ে গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটির পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের দিকে এগিয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় রিমঝিম। এটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় হিসেবে দেশের প্রায় সব এলাকায় প্রভাব বিস্তার করবে। তবে বিশেষভাবে রংপুর, সিলেট ও চট্টগ্রামের নিম্নাঞ্চলগুলো অতি বর্ষণের কারণে বন্যার কবলে পড়ার আশঙ্কা রয়েছে।
রোববার (১৫ জুন) রাতে নিজেদের ফেসবুক পেজে বিডব্লিউওটি এই তথ্য জানিয়েছে।
বিডব্লিউওটির পোস্টে বলা হয়েছে, রিমঝিম চলতি বছরের ষষ্ঠ বৃষ্টিবলয় এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টিবলয়, যা ১৬ জুন থেকে দেশের উপকূলীয় এলাকা দিয়ে প্রবেশ করে ২৮ জুনের মধ্যে সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশত্যাগ করতে পারে।
দেশের অধিকাংশ অঞ্চলে রিমঝিমের প্রভাব পড়লেও চট্টগ্রাম ও সিলেট বিভাগ সবচেয়ে বেশি প্রভাবিত হবে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, সিলেট ও চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে বন্যার সম্ভাবনা রয়েছে। যদিও কালবৈশাখীর আশঙ্কা কম, তবে বজ্রপাত কিছু ক্ষেত্রে ঘটতে পারে। বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার প্রবাহ থাকতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)