ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দেশে করোনায় আরও ১ জনের মৃ'ত্যু
চলতি বছরে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শফিউল ইসলাম (৭৫)। তিনি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।
আজ সোমবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২০টি নমুনা পরীক্ষায় নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি জানান, "এ বছর চট্টগ্রামে ১০ জনসহ মোট ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।"
করোনা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত শফিউল ইসলাম পোস্ট-অপারেটিভ জটিলতা ও কিডনি বিকলের সমস্যা নিয়ে চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর একাধিকবার ডায়ালাইসিস করানো হয়। পরে করোনা শনাক্ত হলেও তিনি স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে দেন এবং নিজ বাড়িতে অবস্থানকালে তাঁর মৃত্যু হয়।
এদিকে, নতুন শনাক্ত ১০ জনের মধ্যে ৭ জন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার এবং ৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। প্রতিবেদনে আরও জানানো হয়, ওই দিন চট্টগ্রাম নগরের চারটি সরকারি ল্যাবেই কোনো করোনা পরীক্ষা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)