ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ইরানের পাশে পাকিস্তান, পরমাণু হামলায় প্রস্তুতির ইঙ্গিত
টানা কয়েক দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এমন সময় গুঞ্জন রয়েছে ইসরায়েল পারমাণবিক হামলা চালাতে পারে ইরানে। যদি তা ঘটে, তবে পাকিস্তানও ইরানের পক্ষ থেকে ইসরায়েলে পারমাণবিক হামলা চালাতে প্রস্তুত থাকবে।
সম্প্রতি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন এই দাবি করেন। তবে এই বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জেনারেল মোহসেন বলেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করে, তবে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে আমাদের আশ্বাস দিয়েছে। তিনি আরও জানান, পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং পুরো মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়, যা তেহরানের দাবি অনুযায়ী অন্তত ২২৪ জনের প্রাণহানির কারণ হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে শীর্ষ সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী। জবাবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, সোমবারও বড় পরিসরে বিমান হামলা চালিয়ে তেলআবিব-সহ বিভিন্ন শহরে সাইরেন বাজে ওঠে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এসব হামলায় প্রাণহানির সংখ্যা বাড়ছে এবং বহু লোক আহত হয়েছে।
এই উত্তেজনার মধ্যে পাকিস্তান ও কাতার ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। পাকিস্তান পুরো মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। তাই পরিস্থিতি আরও খারাপ হলে, পাকিস্তানের ইরানের পক্ষ থেকে ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর সম্ভাবনাকে অবহেলা করা যাচ্ছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস