ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে বেড়িয়ে যাওয়ার উদ্যোগ ইরানের
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক আন্তর্জাতিক চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি নতুন আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে ইরানের পার্লামেন্ট। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “গণবিধ্বংসী অস্ত্র তৈরির কোনো অভিপ্রায় বা পরিকল্পনা ইরানের নেই— এ বিষয়টি আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি।”
১৯৬৮ সালে স্বাক্ষরিত এবং ১৯৭০ সালে কার্যকর হওয়া এনপিটি চুক্তির আওতায় বিশ্বের মাত্র পাঁচটি দেশ— যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স সামরিকভাবে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি পায়। অন্য সদস্য রাষ্ট্রগুলো কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পায়, তাও জাতিসংঘের তত্ত্বাবধানে।
তবে ইরানের এনপিটি থেকে সরে আসার সম্ভাব্য সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ এতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ এড়িয়ে তেহরানের পারমাণবিক কর্মসূচি আরও স্বাধীনভাবে পরিচালিত হওয়ার সুযোগ তৈরি হবে। যদিও দেশটি এখনো পারমাণবিক অস্ত্র তৈরির কথা সরাসরি অস্বীকার করছে।
বিশ্লেষকদের ধারণা, এই আইন পাস হলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে, যার ফলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনা তীব্র আকার নিতে পারে।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ছয় বিশ্বশক্তির সঙ্গে (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি) একটি ঐতিহাসিক চুক্তি— জেসিপিওএ (JCPOA) স্বাক্ষর করেছিল। সেই চুক্তির মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত থাকতে রাজি হয় এবং তার বিনিময়ে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে পরিস্থিতি পাল্টে যায়। এরপর থেকে ধাপে ধাপে ইরান নিজ প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ