ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
ইসরায়েলের টার্গেট করা হামলায় একাধিক শীর্ষ সামরিক কমান্ডার নিহত হলেও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান প্রমাণ করেছে তাদের দ্রুত পুনর্গঠন এবং জবাব দেওয়ার ক্ষমতা। এই সক্ষমতা দেখে বিস্মিত হয়েছে ইসরায়েলও।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ট্রাইটা পার্সি জানান, ইরানের প্রতিরোধ ক্ষমতা ইসরায়েল যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি। তিনি বলেন, “ইসরায়েল খুব সফলভাবে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের নিশানা করেছিল এবং তাদের কয়েকজনকে হত্যা করতেও সক্ষম হয়েছিল। তারা ধারণা করেছিল এর ফলে ইরানের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু সেই ধারণা খুব দ্রুত ভুল প্রমাণিত হয়েছে।”
পার্সি আরও বলেন, “বর্তমানে যা দেখা যাচ্ছে তা হলো—ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক স্তর অতিক্রম করে লক্ষ্যভেদে সফল হচ্ছে।”
সোমবার ভোরে আবারও ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হন। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই ইরান-ইসরায়েল সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ১৩ জুন ভোরে তেহরানসহ ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালায়। এর পরপরই ইরানও পাল্টা হামলায় জোরালো প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। দফায় দফায় চলছে এই হামলা-পাল্টা হামলা। এতে ব্যাপক প্রাণহানি ঘটছে এবং গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল অস্থির হয়ে উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত