ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভারতে ২৫০ হজযাত্রী থাকা বিমানের চাকায় আগুন
লক্ষ্ণৌয়ের আমৌসি আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ২৫০ জন হজযাত্রী। সৌদিয়া এয়ারলাইনসের জেদ্দাগামী একটি বিশেষ হজ ফ্লাইট অবতরণের সময় বিমানের ডান পাশের চাকায় আগুন লাগার সংকেত পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানের হাইড্রোলিক সিস্টেমে সমস্যা দেখা দেয়। হাইড্রোলিক তরল লিক করে অতিরিক্ত তাপ সৃষ্টি করায় চাকায় ধোঁয়া ওঠে। বিষয়টি ককপিটে থাকা পাইলট দ্রুত বুঝতে পেরে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুরোধ জানান।
বিমানটি নিরাপদে নামার পরই বিমানবন্দরের দমকল বিভাগ দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রীদের সতর্কতার সঙ্গে একে একে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সৌদিয়া এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, ‘সব যাত্রী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। যান্ত্রিক সমস্যার সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুরো পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বিমানটি পরিষেবার বাইরে থাকবে।’
ঘটনার পর যাত্রীদের পরিবারের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)