ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলের বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা, হামলার ভয়
ইসরায়েল তার সব বিমানবন্দর ও আকাশসীমা সাময়িকভাবে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। রোববার (১৫ জুন) রাতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ আকাশপথ এবং বিমানবন্দর বন্ধের ঘোষণা দিয়েছে যা ইরানের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।
এদিকে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানি রাষ্ট্রীয় টিভির তথ্যমতে, রাজধানী তেল আবিব, হাইফা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই হামলা চালানো হয়েছে এবং কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে গিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জেরুজালেম ও তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। জেরুজালেমে সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং জনগণকে সুরক্ষিত এলাকায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)