ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
লন্ডন ছাড়ছেন তারেক রহমান
সবকিছু ঠিক থাকলে আগামী দেড় মাসের মধ্যেই যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকাকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি নিচ্ছে দলটি। তাকে স্বাগত জানাতে কমপক্ষে ২০ লাখ নেতাকর্মীকে সমাবেশে আনার পরিকল্পনা রয়েছে।
দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সরাসরি নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার আগমনের খবরে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস বিরাজ করছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, "ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত শিগগিরই দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তনের অপেক্ষায় পুরো জাতি তাকিয়ে আছে।"
লন্ডনে অবস্থানরত দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। তিনি যখন ইচ্ছা তখন ফিরতে পারেন।"
সূত্র আরও জানায়, লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠকের পর বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী ৫ আগস্টের আগেই তারেক রহমান দেশে ফিরতে পারেন। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তিনি দেশে ফিরবেন।
তারেক রহমানের আগমনে ঢাকায় একটি বিশাল জনসমাবেশের পরিকল্পনা নেওয়া হয়েছে। সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে তাকে বরণ করে নেবেন বলে জানানো হয়েছে।
দলের নেতারা মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার হবে এবং নির্বাচনপূর্ব প্রস্তুতি নতুন গতি পাবে। বিশেষ করে প্রার্থী বাছাই, কৌশল নির্ধারণ ও জোট গঠনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতে তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "তিনি (তারেক রহমান) বাংলাদেশের নাগরিক, দেশে ফিরতে চাইলে তার কোনো বাধা নেই।"
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরবেন এবং দলের নেতৃত্বে সক্রিয়ভাবে যুক্ত হবেন। যদিও নির্দিষ্ট কোনো তারিখ তিনি জানাননি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সারের একটি মন্তব্য ঘিরে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। তিনি রসিকতা করে বলেন, "৩৬ জুলাই-এর আগেই তারেক রহমান ফিরছেন" যা ইঙ্গিত করে আগস্টের শুরুর দিকেই তার প্রত্যাবর্তন।
উল্লেখ্য, ওয়ান ইলেভেন পরবর্তী সময় এবং আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ৮৭টি মামলার অনেকগুলো খারিজ বা স্থগিত হয়েছে। বাকি মামলাগুলোতেও তিনি জামিনে রয়েছেন। আইনজীবীরা বলছেন এখন তার দেশে ফিরতে আর কোনো আইনি বাধা নেই।
সব মিলিয়ে বিএনপি নেতাকর্মীরা আশাবাদী তারেক রহমানের প্রত্যাবর্তন জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল