ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে রিট খারিজ, বহাল থাকছে কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ঘোষিত অ্যাডহক কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
সোমবার (১১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, আদালতের এ সিদ্ধান্তের ফলে অ্যাডহক কমিটির কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।
এর আগে, গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সাত আইনজীবীর পক্ষে আইনজীবী মো. গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্টরা ৩০ এপ্রিল হাইকোর্টে রিট দায়ের করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. গোলাম কিবরিয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।
রিট আবেদনে বলা হয়, নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারি করা হোক। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় ৭ এপ্রিলের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত রাখার আবেদনও জানানো হয়। রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত এই ১১ সদস্যের কমিটিতে রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। এছাড়া সদস্য হিসেবে আছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরুসহ আরও কয়েকজন।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। তাদের মধ্যে কেউ কেউ অতীতেও বিসিবির পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি