ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
দরিদ্র দেশগুলোর জন্য শত বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা বিশ্বব্যাংকের
আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এরই মধ্যে ঋণ ও অনুদানের জন্য প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৬ ডিসেম্বর) এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
বিশ্বব্যাংকের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে এরই মধ্যে প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে বিশ্বব্যাংক।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে গত তিন বছরে তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় ২৩.৫ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করে দাতা দেশগুলো ব্যাংকের রেয়াতি ঋণ পরিশোধের জন্য ২৩.৭ বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আলজাজিরা জানায়, আইডিএ’র মধ্যেমে ২০২১ সালে এই ঋণ ছিল ৯৩ বিলিয়ন ডলার। এবার তা সামান্য বাড়িয়ে ১০০ বিলিয়ন ডলার করা হয়েছে।
বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডিএ। বিশ্বের দরিদ্রতম ৭৮টি দেশকে অনুদান সহায়তা করে আইডিএ। এই খাতে কোভিড-১৯ এর প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলাবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ আইডিএ প্রকল্পে প্রচুর অর্থ দিয়ে থাকে। চলতি বছর যুক্তরাষ্ট্র একাই এ খাতে চার বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে নরওয়ে ও স্পেনসহ বিভিন্ন দেশও উল্লেখযোগ্যভাবে অর্থায়ন বাড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ