×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ইসরায়েলে একযোগে হা-ম-লা

২০২৫ জুন ১৬ ০৯:২৮:০৭

ইসরায়েলে একযোগে হা-ম-লা

ইরান ও ইয়েমেন একসঙ্গে ইসরায়েলের উদ্দেশে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, রোববার রাতের শুরুতেই এই সমন্বিত হামলা শুরু হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডের বিভিন্ন স্থানে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) জানিয়েছে হাইফা, নেগেভ মরুভূমি এবং কিরিয়াত গাতের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও স্থাপনায় তারা অন্তত ৩০ থেকে ৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এই হামলায় বেশ কিছু সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। হাইফার বিভিন্ন এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ইরান অভিযোগ করেছে ইসরায়েল কোনো ধরনের উসকানি ছাড়াই তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় তারা ‘ট্রু প্রমিস-৩’ নামের অভিযান শুরু করে শুক্রবার গভীর রাতে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ওই হামলায় ২২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১,২০০ জন। এদের অধিকাংশই নারী ও শিশু।

তথ্য: মেহের নিউজ এজেন্সি, তেহরান টাইমস

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত