ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইরান-ইসরায়েল উত্তেজনা কমাতে পশ্চিমা উদ্যোগ
ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষেই প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। ধ্বংস হয়েছে বহু সামরিক ও বেসামরিক অবকাঠামো। শক্তিশালী এই দুই দেশের সংঘাতকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা, যা সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে।
এই পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান ও ভেনেজুয়েলাসহ একাধিক দেশ ইসরায়েলকে উত্তেজনা উসকে দেওয়ার জন্য দায়ী করেছে। তারা অবিলম্বে দখলদারি মনোভাব ত্যাগ করে শান্তিপূর্ণ সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে।
সংঘাত নিরসনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। এসব দেশ তেহরানকে আলোচনায় আগ্রহী হওয়ার জন্য চাপ দিচ্ছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্যপ্রাচ্য সফরে থাকা জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন, তারা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিতে প্রস্তুত। তিনি জানান, অতীতে ইরান গঠনমূলক আলোচনার প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছে, তবে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে বলে তিনি আশা করেন।
জার্মানির পাবলিক ব্রডকাস্টার এআরডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াদেফুল বলেন, এই সংকট নিরসনের জন্য জরুরি ভিত্তিতে আলোচনা প্রয়োজন। যাতে ইরান এ অঞ্চলে, ইসরায়েলের জন্য বা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস