ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে স্বাগত জানাল এক রাজনৈতিক দল
জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারি মাসে আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।
শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছিলাম, এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত সময় নয়। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
তিনি আরও বলেন, “তবে শুধু সময়সূচি ঘোষণা করলেই চলবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরাপদ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে উপদেষ্টা পরিষদকেও পক্ষপাতমুক্ত ও নির্দলীয়ভাবে দায়িত্ব পালন করতে হবে।”
উপদেষ্টা পরিষদ থেকে দলীয় ব্যক্তিদের অব্যাহতি ছাড়া দলনিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত নির্বাচনী সরকার হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
ইমাম হায়াত বলেন, "বর্তমান বুথভিত্তিক সেকেলে পদ্ধতিতে ভোট প্রদান নিরাপদ নয় এবং দেশের ভেতরের ও বাইরের প্রায় অর্ধেক নাগরিক ভোট দিতে পারবেন না বিধায় মোবাইল ডিজিটাল পদ্ধতিতে ভোট ও নির্বাচন আয়োজনের দাবি জানাই।"
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ১০ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
গতকাল লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী রমজানের আগেই ভোটের দিন নির্ধারণের অনুরোধ জানান। তার এই অনুরোধে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির ১০ থেকে ১৫ তারিখের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন