ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরানে-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা
মিত্র মোদিকে নেতানিয়াহুর ফোন; যে কথা হলো
কয়েক দিনের হুঁশিয়ারির পর ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের ইসলামী রেভল্যুশনারি গার্ডের প্রধান, সেনাবাহিনীর প্রধানসহ ২০ জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিশোধ নিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এখনও দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলমান। এমতাবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কল করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু।
নরেন্দ্র মোদি বলেছেন, "ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার খবরে তিনি ‘উদ্বিগ্ন’।"
তিনি আরও বলেন, "ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি একটি ফোন পেয়েছেন।"
নরেন্দ্র মোদি বলেন, "ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমাকে ফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি এই ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি।"
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক পোস্টে জানায়, 'প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রাত থেকে বেশ কয়েকজন বিশিষ্ট বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছেন। এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর, ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট। শিগগিরই তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।'
উল্লেখ্য, ইসরায়েলের বড় মিত্র হিসেবে পরিচিত নরেন্দ্র মোদি। হামাসের সঙ্গে নেতানিয়াহুর যুদ্ধে ভারতের অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। ইরানে হামলার পর মিত্র মোদির সঙ্গে ফোনালাপ নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত