ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘জুলাই সনদ কার্যকর ও বিচারের পরই নির্বাচন’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়ন এবং বিচারের রোডম্যাপ প্রকাশের পরই নির্বাচন বিষয়ে চূড়ান্ত আলোচনার আহ্বান জানিয়েছে।
শুক্রবার (১৩ জুন) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রকাঠামো সংস্কার নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং সম্প্রতি লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠককে সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপিকে আস্থায় আনার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে বৈঠকে নির্বাচনের সময়সূচি আলোচনায় অগ্রাধিকার পেলেও, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিচার ও সংস্কার প্রতিফলিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছে এনসিপি।
বিবৃতিতে বলা হয়, নির্বাচন নিয়ে সরকার শুধু একটি রাজনৈতিক দলের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। জাতীয় নাগরিক পার্টির মতে, ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সনদ’ কার্যকর করা ছাড়াই নির্বাচন আয়োজন করলে তা গণঅভ্যুত্থানকে ক্ষমতা বদলের একমাত্র পন্থায় সীমাবদ্ধ রাখবে এবং কাঙ্ক্ষিত রাষ্ট্র পুনর্গঠনের আকাঙ্ক্ষাকে দমন করবে।
এনসিপি মনে করে, জনগণের দাবি ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য গড়ে ‘জুলাই সনদ’ রচনা ও বাস্তবায়নের মাধ্যমেই এই জুলাইকে ঐতিহাসিক মর্যাদায় স্মরণ করা উচিত। সেই দাবিই বিবৃতিতে সরকারকে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত